সোনার মানুষ
- সোহাগ আলমগীর
লালন খোঁজে সোনার মানুষ
সোনার মানুষ কোন ভবে
সাদা কালো পোশাক পরে
সোনার মানুষের রুপ ধরে
লালন হেসে গান ধরে
সোনার মানুষ ঐ জনে
দেহ ত্বত্ত্বের ভাব আছে যে জনের
সোনার মানুষ লুকিয়ে থাকে
দেহের মাঝে এক সত্বা আছে
সেই সত্বাকে লালন করে যে জনে
সোনার মানুষ বহু রুপে
বসত করে ভিন্ন স্থানে
কাল ঘেষে পিনিক উঠে
সর্বত্র ঈশ্বর খোঁজে
২৩-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।